Enter your email address below and subscribe to our newsletter

পলিথিন মুক্ত উপজেলা গড়ার ঘোষণা দিলেন শায়েস্তাগঞ্জ নবাগত ইউএনও পল্লব হোম দাস

Share your love

সারাদেশে নিষিদ্ধ হয়েছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ। মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তরবর্তীকালীন সরকার ।

শায়েস্তাগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট পল্লব হোম দাস এর নেতৃত্বে উপজেলার পৌরশহরে দাউদ নগর বাজার , আলীগঞ্জ বাজার ( ড্রাইভার বাজার ) ও পুরান বাজার খুচরা ব্যবসায়ী মুরগ – মাংস , মাছ ও কাঁচা তরকারি বিক্রেতাদেরকে অবৈধ পলিথিন মুক্ত করার জন্য সতর্ক করে দিলেন সকল ব্যবসায়ীদেরকে।

বৃহস্পতিবার ( ৭ নভেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট পল্লব হোম দাস ৩ টি বাজারে অবৈধ ভাবে পলিথিন মুক্ত করার জন্য সতর্ক করে দিয়ে আসে ।

ইউএনও পল্লব হোম দাস ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন , পহেলা নভেম্বর থেকে পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা শুরু হয়েছে ।

এরই ধারাবাহিকতায় শায়েস্তাগঞ্জ উপজেলায় হাট বাজারে খুচরা ও পাইকারি দোকান পাঠ গুলো সতর্ক করে দেয়া হল। তবে অবৈধ পলিথিন বিক্রি বা ব্যবহার করলে ভ্রাম্যমান আদালত মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে । এখন থেকে পলিথিন ব্যবহার ও বিক্রেতাকে সতর্ক করে দেয়া হয় । আমরা চাচ্ছি মানুষ সচেতন হোক ।

পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং পরিবেশ নষ্ট হচ্ছে । এই পলিথিন মুক্ত না হলে বাজারে অবৈধ পলিথিন বিক্রেতার বিরুদ্ধে আমাদের অভিযান চলবে ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!