Home মাধবপুরনোয়াপাড়ার তানিয়া ইংল্যান্ডে এডাল্ট কলেজের স্টুডেন্ট গভর্নর নির্বাচিত

নোয়াপাড়ার তানিয়া ইংল্যান্ডে এডাল্ট কলেজের স্টুডেন্ট গভর্নর নির্বাচিত

by Habiganj News
০ comments
সৈয়দা ফাতেমা তুজ যোহুরা তানিয়া

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের টানা ৭ বার নির্বাচিত আমৃত্যু চেয়ারম্যান মরহুম সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীরের একমাত্র সুযোগ্য কন্যা।

ইউ.কে লেবার পার্টি’র সক্রিয় সদস্য, বার্কিং এন্ড ডেগেনহাম কলেজের সহকারী শিক্ষিকা ও লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে এল.এল.বি অধ্যয়নরত সৈয়দা ফাতেমা তুজ যোহুরা তানিয়া ইংল্যান্ডে অবস্থিত ‘দ্যা এডাল্ট কলেজ অফ বার্কিং এন্ড ডেগেনহাম’ (The Adult College of Barking and Dagenham) কলেজের স্টুডেন্ট গভর্নর (Student Governor) (GS) নির্বাচিত হয়েছেন।

তানিয়া কলেজটির ইতিহাসে প্রথম কোন বাঙ্গালী বংশোদ্ভুত হিসেবে স্টুডেন্ট গভর্নর নির্বাচিত হলেন। তার পারিবারিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হয়া গেছে।

You may also like