Close
Optional callout text
Hello World!

‘নেতানিয়াহুর মতো গুণ্ডাদেরকে ফিলিস্তিন থেকে বের করে দিতে হবে’

iran-pic

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী বলেছেন, ইসরায়েল মুছে যাওয়ার অর্থ হলো অবৈধ ইহুদিবাদী রাষ্ট্র ব্যবস্থা মুছে যাওয়া। তিনি আজ শুক্রবার তেহরানে চলমান ইসলামি ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথি ও রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

খামেনী বলেন, ইরান কোনো ধরণের কুণ্ঠাবোধ না করে অতীতের মতো ভবিষ্যতেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাবে। অন্য মুসলিম দেশগুলোর উচিৎ ফিলিস্তিনিদের প্রকি অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দেওয়া।

তিনি বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই ইরান এই নীতি অনুসরণ করছে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সহযোগিতা হলো ইরানের মৌলিক ও অকাট্য নীতির অংশ। ইরান মনে করে ফিলিস্তিনিদের সহযোগিতা করা গোটা মুসলিম বিশ্বের দায়িত্ব।

খামেনী আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের মালিক হচ্ছে সেখানার প্রকৃত অধিবাসীরা, তাঁরা মুসলমান, খ্রিষ্টান বা ইহুদি যাই হোক না কেন। প্রকৃত অধিবাসীদের অধিকার রয়েছে ফিলিস্তিনের সরকার নির্বাচন করার ও নেতানিয়াহুর মতো বহিরাগত ও মাস্তান-গুণ্ডাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে দেশ পরিচালনা করার। একদিন তা বাস্তবায়িত হবে বলে তিনি জানান।

তিনি বলেন, মুসলিম বিশ্বের আলেম ও চিন্তাবিদদের অনেক দায়িত্ব রয়েছে। তাঁদেরকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আলেম সমাজ ও চিন্তাবিদদের উদ্দেশে বলেন, ‘আপনারা দৃঢ়তার সঙ্গে অধিকার রক্ষায় সোচ্চার হোন, শত্রুদেরকে ভয় পাবেন না। জেনে রাখুন আল্লাহর রহমতে মুসলিম বিশ্ব অদূর ভবিষ্যতে তাঁদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।’

scroll to top