Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মামুনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছা সেবী সংগঠন লাখাই উপজেলার প্রজন্মের প্রতিধ্বনি সংগঠনের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্মের প্রতিধ্বনি লাখাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল আজাদ ভূঁইয়া রেজুর পরামর্শক্রমে সিনিয়র ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মিলনের নেতৃত্বে উক্ত সংগঠনের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তেঘরিয়া গ্রামের শহীদ মামুন আহমেদ রাফসান এর বাড়িতে শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়।
১৫ ই আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় শহীদ মামুনের আহমেদ রাফসানের বাড়িতে যান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম আলম, সাইফুল ইসলাম ভুইঁয়া,,
সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ,,কাউছার আহমেদ, জয়নাল হক, হেলাল আরেফিন শুভ,সাকিব আহমেদ, মঈনুল ইসলাম সহ আরও নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন – মুফতি মাওলানা আবুল বাশার।
প্রজন্মের প্রতিধ্বনির নেতৃবৃন্দ শহীদ পরিবারের সাথে আলাপ হলে তারা জানান যেকোনো সমস্যা হলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের পাশে অত্র সংগঠন সহ নেতৃবৃন্দ থাকবে। পরে তাহার জন্য দোয়া মাহফিল ও মোনাজাত করা হয় আল্লাহ পাক যেন শহীদি মর্যাদা দান করেন আমিন।