Home চুনারুঘাটনবী সাঃ এর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ

নবী সাঃ এর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ

০ comments
নবী সা এর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ

হোসাইন মির্জাঃ ফ্রান্স কর্তৃক প্রকাশ্যে বিশ্ব নবী (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে শাকির মোহাম্মদ বাজারে বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের মুসলিম সুন্নী জনতা।

আজ ৪ নভেম্বর (বুধবার) বিকাল ৪টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শাকির মোহাম্মদ বাজারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান সবুজের নেতৃত্বে মুসলিম সুন্নী জনতা বিশাল বিক্ষোভ মিছিল করেন।

এসময় মতিউর রহমান শাহীন সর্দারের পরিচালনায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিরাজ নগর দরবার শরীফের অন্যতম খলিফা আলহাজ্ব আলী মোহাম্মদ চৌধুরী, শাকির মোহাম্মদ মাদ্রাসার সুপার আলহাজ্ব আব্দুল মালেক, ৫নং শানখলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ, সাংবাদিক মীর জুবায়ের, সাবাদিক হোসাইন আহমেদ মির্জা, ইউপি সদস্য ভিংরাজ তালুদার, মতিউর রহমান শাহীন সর্দার, মীর তানভীর, আব্দুল কাইয়ুম সর্দার, রাশেদুজ্জামান চৌধুরী প্রমুখ।

উপস্থিত বক্তারা ফ্রান্সের সাথে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সম্পর্ক বন্ধ করণ ও ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে বলে জোর দাবী জানান। “বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান” এই স্লোগানে স্লোগানে মুখরিত ছিল চুনারুঘাটের প্রতিটি জনপদ।

You may also like