Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

বিভিন্ন কারণে শূন্য হওয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে আগামী ২৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।
এসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদ পদত্যাগ ও মৃত্যু জনিত কারণে শূন্য হয়েছে । এর মধ্যে ১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এবং ৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ড সদস্য শূন্য পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ।
বৃহস্পতিবার (২৭ জুন ) নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেন । ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ জুলাই , মনোনয়নপত্র বাছাই ৫ জুলাই , আপীল ৬ – ৮ জুলাই , আপীল নিষ্পত্তি ৯ জুলাই , প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই , প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহন ২৭ জুলাই ।
চেয়ারম্যান শূন্য পদে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়ন পরিষদ । ওয়ার্ড সাধারণ সদস্য শূন্য পদে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ৩ নং ওয়ার্ড , নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদে ৮ নং ওয়ার্ড সাধারন সদস্য শূন্য পদে , কালিয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদে ৯ নং ওয়ার্ড সাধারন সদস্য শূন্য পদে , মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন পরিষদে ৫ নং ওয়ার্ড সাধারন সদস্য শূন্য পদে ।