Enter your email address below and subscribe to our newsletter

নবীগঞ্জে রহস্যজনকভাবে ৩ সন্তানের জননীর মৃত্যু — হত্যা না আত্মহত্যা? এলাকায় গুঞ্জন

Share your love

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে বিলের পাশ থেকে এক ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে,  শনিবার (২৮ জুন) সন্ধ্যার দিকে বড় ভাকৈর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী শেফালী বেগমকে অচেতন অবস্থায় বিলের পাশে পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শেফালী বেগমের স্বামী হেলাল মিয়া জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা। কেউ বলছেন, পারিবারিক অভিমানে তিনি আত্মহত্যা করেছেন, আবার অনেকেই ধারণা করছেন—বিলের পাশে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

শেফালী বেগমের পৈতৃক নিবাস কুমিল্লা জেলায়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, “আমরা লাশ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে”।

Share your love
শাহরিয়ার আহমেদ শাওন
শাহরিয়ার আহমেদ শাওন
Articles: 64

Stay informed and not overwhelmed, subscribe now!