Home নবীগঞ্জনবীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান

নবীগঞ্জে মোবাইল কোর্টের অভিযান

০ comments

মোঃ আলাল মিয়াঃ নবীগঞ্জ শহরে বৃহস্পতিবার বিকালে শেরপুর রোড এলাকা হতে মধ্য বাজার পর্যন্ত অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। এতে সংক্ষুব্ধ কয়েকজন ভোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগে সয়াবিন তেলের ডিলার-পরিতোষ পাল, মাধুরি স্টোর, কাজল রায়, কালী এন্ড সন্স কে গোডাউনে তেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০০টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

অভিযান সত্যতা নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

এসময় সার্বিক সহযোগিতা করেছে এস আই দূর্গা কুমার দাস এর নেতৃত্বে পুলিশের একটি টিম।

You may also like