Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরে পানিতে পড়ে মানহা নামের ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকালে কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি পরিবারের অগোচরে পুকুরের পাশে খেলছিল। পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
পরে শিশুটিকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সে বাজকাশারা গ্রামের জুয়েল মিয়ার শিশু কন্য।
মৃত্যুর সংবাদ এলাকায় পৌছালে পরিবার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।