Enter your email address below and subscribe to our newsletter

নবীগঞ্জে পলাতক ২ শীর্ষ চোর গ্রেফতার

Share your love

শাহরিয়ার আহমেদ শাউন: হবিগঞ্জের নবীগঞ্জে শীর্ষ ২ পলাতক চোর ও ছিনতাইর সাথে জড়িত ব্যক্তিকে  গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার  (২৪ অক্টোবর)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো নবীগঞ্জ উপজেলার কেলী কানাই পুর গ্রামের  আব্দুর রহিমের পুত্র রাজন মিয়া(২৪)  ও  নবীগঞ্জ পৌর এলাকার আনমুনু গ্রামের মৃত্যু খেলনা মিয়ার পুত্র সুমন মিয়া (২০)।
তাদের বিরুদ্ধে একাধিক  চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।তাদেরকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি এসেছে।
এসময় নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন  পিবিএম সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিনের পলাতক পুরয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের মামলা রয়েছে তাদের পুলিশ হেফাজতের মাধ্যমে হবিগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।
Share your love
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 65

Stay informed and not overwhelmed, subscribe now!