Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

শাহরিয়ার আহমেদ শাওনঃ কাগাপাশা দাউদপুর গ্রামের আব্দুল হামিদ মিয়া নামের (সত্তর) বছর বয়সের এক বৃদ্ধ পরিবারের চাপে পড়ে ইদুঁরের ঔষধ খেয়ে আত্বহত্যার চেষ্টা চালায়।
এসময় তাকে উদ্ধার করে নবীগঞ্জ ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতির কারনে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করেন।
জানা যায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিনি পারিবারিক কলহের জের ধরে দীর্ঘদিন যাবত মানসিক চাপে পড়ে কষ্টার্জিত ভাবে জীবন যাপন করতেন। বৃদ্ধ আব্দুল হামিদ মিয়া পরিবারের অগচরে বাড়িতে ইদুঁর মারার বিষ নিজে খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
এসময় পরিবারের লোকজন ঢের পেলে তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে আনা হয়। পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন।