Enter your email address below and subscribe to our newsletter

নবীগঞ্জে কৃষি জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে  ২ লাখ টাকা জরিমানা

Share your love

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামের ভেতরে উর্বর ধানী কৃষি জমি থেকে কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই টপ সয়েল কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

জানাযায়,২৮ ডিসেম্বর রোজ রবিবার  আনুমানিক দুপুর ১টার দিকে পরিচালিত অভিযানে   এক্সেভেটর দিয়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কাটা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।

 

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৫(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বরাক ব্রিক ফিল্ডসের ম্যানেজার শিমুল আহমেদ ও ফরিদপুর গ্রামের আব্দু্ল গনির ছেলে প্রোপাইটার—ফারুক আহমেদকে  ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয়।

 

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share your love
শাহরিয়ার আহমেদ শাওন
শাহরিয়ার আহমেদ শাওন
Articles: 64

Stay informed and not overwhelmed, subscribe now!