Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের নবীগঞ্জে দীর্ঘ দেড়যুগ পর উদ্ধার হলো প্রবাসীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি৷ পৌর শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড় সন্নিকটে মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ভূমি অবশেষে সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর একটি সূত্রে জানা গেছে৷
জানাযায়, প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ আব্দুল গফুর (৬৮) নামে হয়রানির শিকার ব্যক্তি বলেন,তিনি স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন, এরই সুবাদে তাঁর এই ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি দেখা শোনার দায়িত্ব দেন তারই আপন ভাগিনা একই উপজেলার সদর ইউনিয়নের সরিষপুর গ্রামের আকলিছ মিয়ার পুত্র সাজ্জাদুর রহমান এর নিকট৷ কিন্তু তাঁর ভাগিনা দীর্ঘ ১৮ বছর ধরে তার মালিকানাধীন ভুমি ও উক্ত ট্রাভেলস জবরদখল করে তাঁকে আবার উল্টো হুমকি ধামকি দিয়ে নানাভাবে হয়রানি করে আসছিলেন, এনিয়ে তিনি বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে ও প্রভাবশালী ভাগিনা ও তার লোকজনের কবল থেকে তার এই সম্পদ উদ্ধারে ব্যর্থ ছিলেন৷
অবশেষে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবীগঞ্জ থানায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর (৬৪ ইষ্ট বেঙ্গল) ক্যাম্প বরাবরে তিনি অভিযোগ দায়ের করলে প্রবাসী শেখ আব্দুল গফুর এঁর বিষয়টি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে অবশেষে গত ১৩ আগষ্ট বেলা ২টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া ও তাদের টিম কর্তৃক জবরদখলকারীদের কবল থেকে মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর ভূমি ও চাবি উদ্ধার করে ভূমির প্রকৃত মালিককে জায়গাটি সমজিয়ে দেয়া হয়৷
এঘটনার সত্যতা স্বীকার করলেন ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্প এর নবীগঞ্জ থানায় কর্মরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া৷ এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এই প্রবাসী ও তার পরিবার৷