Enter your email address below and subscribe to our newsletter

নবীগঞ্জে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share your love

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নবীগঞ্জের আরজু চাইনিজ বাংলা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা সজ্জাদুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মিজানুর রহমান।

 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য এম হাসান আলী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ উপজেলা লতিফিয়া কারী সোসাইটির সভাপতি মাওলানা কাজী মাহবুব আহমদ, নবীগঞ্জ পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা ইব্রাহিম ইউসুফ, তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফয়েজ আহমদ নোমান এবং নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া।

 

এছাড়াও উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ আহমদ, সাবেক সভাপতি কয়েছ আহমদ মাহদি, নবীগঞ্জ পৌর তালামীযের সভাপতি জহুরুল ইসলাম রাহুল এবং সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শাওন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ সজলু মিয়া। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা সজ্জাদুর রহমান।

Share your love
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 65

Stay informed and not overwhelmed, subscribe now!