Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেন আম জনতা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নবীগঞ্জ শহরে এই ঝাঁড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
জানা যায়, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যার ব্যাপারে যুগান্তর পত্রিকায় সাক্ষাৎকারে রেজা কিবরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এর বিরুদ্ধে মিথ্যা , বানোয়াট মন্তব্য করেছেন।
এরই প্রতিবাদে নবীগঞ্জ শহরে রেজা কিবরিয়ার বিরুদ্ধে সাধারণ জনতা ঝাঁড়ু মিছিল করেছেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন।
এর আগে ড. রেজা যুগান্তর পত্রিকার সাক্ষাৎকারে জিকে গউছ নিয়ে বলেন, “হবিগঞ্জের বিএনপির এক নেতা আবু জহির তথা আওয়ামী লীগের এমপি ব্যবসায়ী পার্টনার তারা এক সাথে মাদকদ্রব্যের ব্যবসা করতো, সেটা হলো গউছ বলে”।
এই বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জ জেলা জুড়ে বিএনপির নেতা কর্মীদের মধ্যে নানা আলোচনা সমালোচনা বইছে। বিশেষ করে ফেইসবুকে সবাই প্রতিবাদ করছেন।