Home আলোচিত সংবাদটিকা নেওয়ার পর সুনামগঞ্জ ৪ আসনের এমপি মিসবাহ ও তার স্ত্রী করোনা আক্রান্ত

টিকা নেওয়ার পর সুনামগঞ্জ ৪ আসনের এমপি মিসবাহ ও তার স্ত্রী করোনা আক্রান্ত

by Habiganj News 24
০ comments

টিকা নেওয়ার ঠিক ১ মাস ১৩ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাসকুরা হুসাইন দিনা।

সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার নমুনা সংগ্রহ করে পাঠালে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাকসুরা হুসাইনের করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তারা ঢাকার রাস্তায় রয়েছেন তারা সেখানেই আইসোলেশনে যাবেন।

তিনি আরও বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে, আমরা তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি।

এ ব্যাপারে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ ব্যক্তিগত সহকারী সুমিত চৌধুরী বলেন, “এমপি মহোদায় সুস্থ আছেন এবং আইসোলেশনে রয়েছেন তিনি সবার কাছে দোয়ার প্রার্থনা করেছেন।”

You may also like