Close
Optional callout text
Hello World!

জাপার কেন্দ্রীয় কাউন্সিল ২১ ডিসেম্বর: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কাউন্সিল আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। আজ বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) পুরাতন ভবনের সেমিনার হলে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। কাদের বলেন, অক্টোবর মাসের মধ্যেই ছাত্র সমাজের কাউন্সিল করতে হবে। নির্বাচনের মাধ্যমে কমিটি হবে। সভায় উপস্থিত ছিলেন জাপার মহাসচিব ও বিরোধীদলীয় চীপ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দিন ও  সদস্য সচিব ফয়সাল দিদার দিপু।

scroll to top