Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ হবিগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে অনুষ্ঠিত পরিচিতি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব হাকিমুল ইসলাম।
সভায় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নতুন নেতৃত্ব সৃষ্টি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, হবিগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জাতীয় ছাত্রশক্তি হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলার ছাত্রসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি একটি আদর্শ, মেধাভিত্তিক ও গণমুখী ছাত্র সংগঠন গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভা শেষে নেতৃবৃন্দ জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এবং হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের কার্যক্রম বিস্তারে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।