Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

ব্যক্তিগত সফরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ঐতিহ্য বাহী মুড়ারবন্দ সিপাহসালার ( মদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) পূর্ব – পশ্চিম রওজা দরবার শরীফে জিয়ারত ও বাদ জুম্মা নামাজ আদায় করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর – ১ আসনের সংসদ সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক ।
শুক্রবার (১৭ নভেম্বর ) দুপুরে মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম.মোজাম্মেল হক ব্যক্তিগত জিয়ারত করার আগমন উদ্দেশ্য চুনারুঘাট থানা প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক.ম. মোজাম্মেল হক সিপাহসালার (মদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) পূর্ব – পশ্চিম রওজা দরবার শরীফে জিয়ারত করে তিনি দেশ বাসির মঙ্গল কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করেন ।
দোয়া পরিচালনা করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ সফি চিশতী ।
জিয়ারত শেষে হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী ( রহঃ) , হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া ( রহঃ) সহ অন্যান মাজার শরীফ জিয়ারত করেন । পরে তিনি মুড়ারবন্দ দরবার শরীফ জামে মসজিদে বাদ জুম্মা নামাজ আদায় করেন এবং নামাজ পড়ান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ নিয়ামত আলী ।
এসময় তিনি সঙ্গে ছিলেন ব্যক্তিগত একান্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, এছাড়া চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর , উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও ) সিদ্ধার্থ ভৌমিক , মাধবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল হক , মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম সৈয়দ আদনান , সৈয়দ মুহিদুল হাসান সুজন, ভিংরাজ মিয়া, মোজাম্মেল চৌধুরী , এস এম সোহেল আহমেদ চিশতী , এস এম নজরুল আহমেদ সহ শতাধিক লোক ছিলেন ।