Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

চুনারুঘাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জুবায়ের আহমেদের এর পরিচালনায় ও পৌর জামায়াতের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর নবমনোনিত সেক্রেটারী মীর সাহেব আলীর সভাপতিত্বে চুনারুঘাট উপজেলা জামায়াতে অফিসে ১৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ফুয়াদ হাসান,বায়তুলমাল সেক্রেটারী এস এম নোমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ রায়হান উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন ১০ নং মিরাশি ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি আব্দুল মান্নাফ মহুরী,উপজেলা সদস্য শফিকুর রহমান, প্রমুখ। এতে মহিবুর রহমান মাসুম সভাপতি, জাহাঙ্গীর আলম সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সহ-সভাপতি হাঃ জুবায়ের আহমেদ,সহ-সভাপতি ছিদ্দিক আলী,সহ- সভাপতি হাফেজ চৌধুরী মোহাম্মদ আলী জিন্নাহ,সহ-সেক্রেটারি নূরে আলম হাবিবি,বায়তুলমাল সম্পাদক আব্দুল হাই আল মামুন, সহ-বায়তুলমাল গোলাম কিবরিয়া চৌধুরী, মিডিয়া ও প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন,আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদির,ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাছুম। নব মনোনিত সভাপতি মজলুম হিসেবে সকলের সহযোগিতা কামনা করেন।