Enter your email address below and subscribe to our newsletter

চুনারুঘাট গাজিপুর ইউনিয়ন জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share your love

জসিম উদ্দিন: চুনারুঘাট উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং গাজীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভায় ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি শেখ মোঃ আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মিজানুর রহমানের পরিচালনায়,

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুনারুঘাট উপজেলার সেক্রেটারী মীর সাহেব আলী,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং গাজিপুর ইউনিয়ন জামায়াতের ইসলামী সভাপতি নুরুল ইসলাম সাজল, সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ, হবিগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক সিরাজুল ইসলাম কাজল, মাওলানা আব্দুল মতিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ১নং গাজিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি উসমান গণি,সেক্রেটারী আব্দুল কাদির, বায়তুলমাল এমরান মিয়া, সাবেক ছাত্রশিবির নেতা আজিজুর রহমান রুবেল, হারুনুর রশিদ, ৭নং ওয়ার্ড সেক্রেটারী আতাউর রহমান আবদাল
সাদেকুর রহমান, কবির মেম্বার, আব্দুর রহিম, মোঃ তানিম মিয়া, হাজি সুজাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, এবং শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীগণ।

Share your love
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 50

Stay informed and not overwhelmed, subscribe now!