Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক যুবক নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তনের হলফনামা সম্পন্ন করেছেন।
জানা যায়, পিপুল বৈদ্য (পিতা: প্রবীন্দ্র বৈদ্য, মাতা: প্রনতী রানী বৈদ্য), গ্রামের বাড়ি গোড়ামী, ডাকঘর শাকির মোহাম্মদপুর (৩৩২০), থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ—তিনি জন্মসূত্রে সনাতন ধর্মাবলম্বী ছিলেন।
১৫ জুন ২০২৫ তারিখে ঢাকার নোটারি পাবলিক কার্যালয়ে সম্পাদিত হলফনামায় তিনি উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের ভাল-মন্দ বুঝে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
হলফনামায় আরও বলা হয়, দীর্ঘদিন মুসলিম বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা ও মুসলিম পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে জেনে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ও কারো প্ররোচনা ছাড়া কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ধর্ম পরিবর্তনের পর তিনি তার নাম পরিবর্তন করে “মোঃ ওমর ফারুক পিপুল” ব্যবহার করার ঘোষণা দেন।
এছাড়াও হলফনামায় উল্লেখ করা হয়, ভবিষ্যতে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হলেও তিনি তার গ্রহণকৃত ধর্ম থেকে সরে আসবেন না এবং এ সংক্রান্ত কোনো জোরজবরদস্তি আইনগতভাবে অগ্রাহ্য হবে।
হলফনামাটি ঢাকার নোটারি পাবলিক মোঃ জাহিদুর রহমান মোল্লা কর্তৃক নিবন্ধিত হয় এবং একজন আইনজীবীর মাধ্যমে সনাক্তকরণ সম্পন্ন করা হয়।