Home চুনারুঘাটচুনারুঘাটে পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

চুনারুঘাটে পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

০ comments

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে তরুণ-তরুণী পৃথক পৃথক স্থানে আত্মহত্যা করেছে।

সোমবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে । এরমধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়া (১৮) নামে মরদেহ গুলি উদ্ধার করেছে। সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে। পরিবারের বরাত দিয়ে

পুলিশ জানায়, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকার দরিদ্র পরিবারের বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী । কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পারিবারিক কলহের জের ধরে তরুণ-তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

You may also like