Home চুনারুঘাটচুনারুঘাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইলেকট্রেশিয়ান মামুন নিহত

চুনারুঘাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইলেকট্রেশিয়ান মামুন নিহত

০ comments

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি দেওরগাছ আমতলি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মিজানুল হক মামুন (৪০)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয় এবং অন্য আরোহী আহত হন।

২১সেপ্টেম্বর (রোববার) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

এদিকে নিহত ব্যক্তি মিজানুল হক(মামুন) সম্পর্কে জানাযায়, তিনি দীর্ঘদিন ধরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এবং সেই এলাকায় বিয়ে করে সংসারও করছেন।

এই সূত্রে তার ভোটার আইডিতে বাড়ি বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়া ঠিকানা ব্যবহার করা হয়েছে।

মূলত তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কাপুরিয়া কেউন্দা গ্রামের মেহরাজ মিয়ার পুত্র হলো নিহত মিজানুল হক মামুন।

বর্তমানে তার লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে বলে সর্বশেষ খবর পাওয়া যায়।

You may also like