Enter your email address below and subscribe to our newsletter

চুনারুঘাটে তিনটি চা বাগান বন্ধ

Share your love

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে বকেয়া পাওনা কারণে কোম্পানির তিনটি চা বাগানের শ্রমিকরা অসন্তোষ হওয়ায় বাগানে গ্যাস ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ লাইন সংযোগ কেটে দেওয়া হয়েছে ।

বিপাকে পরেছে কোম্পানি মালিক । এ অবস্থা চা উৎপাদন ভালো না হওয়ায় দেউন্দি, লাল চান্দ ও মাধবপুর উপজেলায় নোয়াপাড়া চা বাগান বন্ধ হয়ে গেছে । ফলে গত সপ্তাহ ধরে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি বন্ধ রয়েছে । বকেয়া রয়েছে শ্রমিকদের এরিয়ার বিল ও দোল পূজার বোনাস দেয়া হয় নি ।

এ নিয়ে তিনটি চা বাগানে শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে । খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বাগানের প্রায় তিন হাজার শ্রমিক ।

জানা যায় , বিএনপি সাবেক পররাষ্ট্র মন্ত্রী মুর্শেদ খান মালিকানাধীন লস্করপুর ভ্যালীতে দেউন্দি চা কোম্পানি অধীনে দেউন্দি , লাল চান্দ ও নোয়াপাড়া চা বাগানে শ্রমিকরা কাজ করেন । দীর্ঘ দিন ধরে চায়ের মূল্য কমে যাওয়া এবং ভারতীয় চা দেশের ভেতর প্রবেশের কারণে প্রতিটি চা বাগান গুলো লোকসানের দিকে যাচ্ছে ।

এ লোকসানের কারণে তিনটি চা বাগানে প্রায় দেড় কোটি টাকা গ্যাস ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সকল সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ । এ অবস্থা তিনটি চা বাগানের ফ্যাক্টরী বন্ধ রয়েছে । তবে ফ্যাক্টরী বন্ধ হওয়ার ফলে চা প্রক্রিয়াজাত করণ হচ্ছে না । মারাত্মক বিপাকে পরেছে বাগানের মালিক। এ অবস্থায় চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক মজুরি , দোল পূজা বোনাস দিতে পারেনি বাগান কর্তৃপক্ষ ।

এর মধ্যে ও শ্রমিকরা বাগানে চা গাছ টিক রাখতে হলে পাতা না কাটলে চা গাছ নষ্ট হয়ে যায় । পাতা চয়ন অব্যাহত রয়েছে ।

এ বিষয়ে দেউন্দি কোম্পানির সিনিয়র ম্যানেজার রিয়াজ উদ্দিন জানান , ভারতীয় চা অবৈধ ভাবে দেশে প্রবেশ করছে এবং বাজারে ভারতীয় চা সয়লাব হওয়ায় চায়ের মূল্য কমে যায় । বাগানে চা উৎপাদনের চেয়ে বিক্রয় মূল্য কম । সব মিলিয়ে চা বাগান লোকসান রয়েছে ।

এছাড়া ও দীর্ঘ দিন ধরে ব্যাংক কোম্পানি লোন পাস না করায় তিনটি চা বাগানের শ্রমিকদের বকেয়া বিল ও মজুরি দিতে পারছি না । তবে চেষ্টা করছি শ্রমিকদের পাওনা টাকা দ্রুত এ সমস্যা সমাধান করবো ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!