Enter your email address below and subscribe to our newsletter

গ্রাহক ভোগান্তির প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন

Share your love

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে গ্রাহক ভোগান্তি সহ নানা অনিয়মের অভিযোগ তোলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা – কর্মচারীরা মানববন্ধন ও কর্ম বিরতি পালন করেছে ।

সোমবার ও মঙ্গলবার দুই দিন সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদর দপ্তরে অবস্থিত সমিতির কার্যালয়ের সামনে এ আন্দোলন করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি লাখাই জোনের সহকারী জেনারেল ম্যানেজার পলক সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন – সদর দপ্তরের সহকারী জেনারেল এইচ আর রফিকুল ইসলাম , আতিকুল ইসলাম , নাইমুর রহমান , পিউসি আব্দুল হামিদ , বাহুবল জোনের প্রকৌশলী আব্দুল মুকিত প্রমুখ ।

বক্তারা বলেন , ” পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বারা পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ , নির্যাতন , নিপীড়ন অব্যাহত রাখা , গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তির প্রতিবাদ এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে  বি আর ই বি – পি বি এস একীভূতকরণ সহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন ও সকল চুক্তি ভিত্তিক / অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণের দাবীতে বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রেখে কর্মবিরতি পালন করা হয়েছে । যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত কর্মবিরতি ও মানববন্ধন চলমান থাকবে ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!