Enter your email address below and subscribe to our newsletter

গ্রাম আদালত যত সক্রিয় হবে মানুষ আইনের প্রতি তত শ্রদ্ধাশীল হবে -জেলা প্রশাসক

Share your love

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বৃদ্ধিসহ স্থানীয় অংশীজনদের ভূমিকা বাড়াতে হবে।‘‘অল্প সময়ে, সল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে” এই স্লোগানকে জনসাধারণের মাঝে ব্যাপক হারে তুলে ধরতে হবে বলেছেন জেলা প্রশাসক ড.মো: ফরিদুর রহমান৷ গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে গ্রাম আদালত সক্রিয়করণ সম্পর্কিত অংশীজনদের সাথে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এতে

জেলা প্রশাসক আরও বলেন- গ্রাম আদালত যত বেশি সক্রিয় হবে ততবেশী মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। পারিবারিক নির্যাতন, বাল্য বিবাহ, গুষ্টিগত দাঙ্গাসহ সামাজিক অস্থিরতা কমে আসবে। থানা এবং আদালতে মামলার জট কমে যাবে।
জেলা ব্যবস্থাপক মো. হারুন অর রশীদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার সুস্মিতা সাহা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!