Enter your email address below and subscribe to our newsletter

ক্যাবের আলোচনা সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক – ভোক্তাদের অধিকার রক্ষায় ক্যাবকে শক্তিশালী করতে হবে 

Share your love

কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) হবিগঞ্জ জেলা শাখা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর যৌথ উদ্যোগে “ভোক্তা অধিকার সংরক্ষণ ও পন্যমূল্য নিয়ন্ত্রনে সরকারি ও বেসরকারি উদ্দেোগে করণীয় শীর্ষক ” এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ আজ সন্ধ্যার পরে স্হানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ( অতিরক্তি সচিব) মোহাম্মদ আলীম আখতার খান৷ ক্যাব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ( ভারপ্রাপ্ত) জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং ক্যাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো: দেওয়ান মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এর উপপরিচালক আরিফ মোর্শেদ মিলু, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক দেবানন্দ সিনহা, কৃষি অধিদপ্তরের সাবেক কর্মকর্তা কৃষিবিদ বীরেন্দ্র লাল রায়, হবিগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: নাজমুল হক৷

অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ফরিদ আহমেদ,হবিগঞ্জ জেলা আদালতের এপিপি এডভোকেট আঙ্গুর আলী শাহ, ক্যাব সদস্য ইমতিয়াজ আহমেদ তুহিন,সমাজকর্মী বিজন রায়, সিলেট ক্যাব এর সদস্য শাহজাহান সিরাজ,শিক্ষক তাহমিনা বেগম, ক্যাব সদস্য মিজানুর রহমান, আলমগীর হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন প্রমূখ৷

প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করার একটি স্বাধীন সংগঠন হলো কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ৷ হবিগঞ্জে ক্যাবকে শক্তিশালী সংগঠনে রুপান্তর করতে হবে৷ ভোক্তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে কথা বলার মাধ্যম হলো এই ক্যাব৷ তিনি ক্যাবের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করার আহবান জানান৷ আর সরকারীভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ক্যাবকে সাথে নিয়ে বাজার মনিটরিং করছে৷
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ
আলীম আখতার খানকে ক্যাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন নেতৃবৃন্দ৷

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!