Enter your email address below and subscribe to our newsletter

কাউন্সিলর পদপ্রার্থী আফরোজ মিয়ার উদ্যোগে চলাচলের সুবিধার্থে সড়কে বালির বস্তা স্থাপন

Share your love

হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাহমুদাবাদ গ্রামে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে মুসল্লিদের মসজিদে নামাজ আদায়ের জন্য ময়লা ও নোংরা পানি অতিক্রম করে যাতায়াত করতে হচ্ছে।

এ পরিস্থিতিতে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আফরোজ মিয়ার উদ্যোগে গত ০৯ ও ১৬ জুন ২০২৬ তারিখে রাস্তার বিভিন্ন স্থানে বালিভর্তি বস্তা স্থাপন করা হয়, যাতে পথচারীরা পানি এড়িয়ে নিরাপদে চলাচল করতে পারেন। এলাকার মুরুব্বী, যুবক ও সচেতন নাগরিকদের নিয়ে গ্রামে পানি নিষ্কাশনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই রাস্তার ওপর পানি জমে থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং মুসল্লিদের চরম ভোগান্তির শিকার হতে হয়। তাই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে অংশগ্রহণ করেছেন।

কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আফরোজ মিয়া বলেন, “এলাকার মানুষের কষ্ট লাঘবে আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করছি। মাহমুদাবাদসহ ৯নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।”

এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিনের এ জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং জনসাধারণের দুর্ভোগ কমে আসবে।

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!