Close
Optional callout text
Hello World!

করোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭৩ : স্বাস্থ্য অধিদপ্তর

Covid-19

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩২৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ২৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২২ হাজার ২৬৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ২২ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ রোববার বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১৩  হাজার ২৭৩ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪৭ লাখ ২৩ হাজার ১৯০ জন। তাদের মধ্যে বর্তমানে ২৫ লাখ ৯৬ হাজার ৪৬৮ জন চিকিৎসাধীন এবং ৪৪ হাজার ৮৩৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন সুস্থ হয়ে উঠেছে।

scroll to top