Home করোনা ভাইরাসকরোনায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫১ : স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫১ : স্বাস্থ্য অধিদপ্তর

০ comments
Covid-19-Habiganj-News

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩৭০ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ২৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট ২৫ হাজার ১২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২০ হাজার ৩২৬ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪৯ লাখ চার হাজার ৫৬৬ জন। তাদের মধ্যে বর্তমানে ২৬ লাখ ৬৮ হাজার ২১৬ জন চিকিৎসাধীন এবং ৪৪ হাজার ৭৭৬ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৯ লাখ ১৬ হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠেছে।

You may also like