Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

জাতীয় রবিন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক, কবি ও কন্ঠশিল্পী প্রভাষক হারুনূর রশিদের পিতা বিশিষ্ট মুরুব্বী মোঃ আব্দুল জব্বার জবরু মিয়া (৩৮ বেঙ্গল অবঃ সেনা)-এর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।
এছাড়া, ২০১৩ সালের ৬ মার্চ হারুনুর রশীদের মাতা আমিনা খাতুন ইন্তেকাল করেন। এ উপলক্ষে আজ মঙ্গলবার বাদ জোহর তার পিতা-মাতাসহ সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শায়েস্তানগরস্থ বাসা ও কবরস্থান জামে মসজিদ এবং পৌর পানির ট্যাংক সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।