Enter your email address below and subscribe to our newsletter

Share your love

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল (মোটরসাইকেল প্রতীক)।

২০১৯ সালে নির্বাচনে তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) রাত ৯ টায় বেসরকারি ভাবে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ উসমান গনি ।

এ ফলাফল ঘোষণা অনুযায়ী মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৫ হাজার ৩শ ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পাঁচ গ্রাম ঐক্য পরিষদের সভাপতি মোঃ আতাউর রহমান মাসুক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৭শ ৫৯ ভোট , ব্যবসায়ী মোঃ সুরুজ আলী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩শ ১১ ভোট , উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এবং লন্ডন প্রবাসী রকিব আহম্মেদ দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২শ ৬৭ ভোট । তবে ৩ হাজার ৫শ ৪১ বেশি ভোট পেয়ে আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হন । অপর দিকে ভাইস চেয়ারম্যান হিসেবে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ স ম আফজল আলী রুস্তম টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪শ ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিক মিয়া খন্দকার সরদার চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫শ ৮৮ ভোট ।

এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম ডলি প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ১শ ৯৪ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবিনা আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ২ শ ৪৮ ভোট ।

উল্লেখ্য , ২০১৭ সালে ২০ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শায়েস্তাগঞ্জকে ৪৯২ তম উপজেলা হিসেবে ঘোষণা করেন এবং ১ টি পৌরসভা ও ৩টি ইউনিয়ন নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা গঠিত হয় । বর্তমানে উপজেলায় মোট ভোটার ৫৫ হাজার ৬ শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৫ শ ৩২ জন এবং মহিলা ভোটার ২৮ হাজার ১শ ৪৭ জন ।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!