Close
Optional callout text
Hello World!

আসামির কোপে গুরুতর জখম ওসি-এসআই

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার দাশ ও এসআই ফখরুজ্জানকে কুপিয়ে মারাত্মক করেছে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মুছা ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সড়কের সালামতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মুছা ও তার সঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিয়ে বিভিন্ন গাড়ির লোকজনকে আটকিয়ে চাঁদাবাজি করছিল। খবর পেয়ে নবীগঞ্জ থানা থেকে ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় মুছা ও তার সহযোগীরা।

হামলায় গুরুতর আহত ওসি (তদন্ত) উত্তম কুমার দাশকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও এসআই ফখরুজ্জানকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে ধরতে অভিযান চালায়। এ সময় সে ও সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মুছার নামে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। সে মাদকসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে।

scroll to top