Home নবীগঞ্জআজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

০ comments
আজ শহীদ নূর হোসেন দিবস

আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস।

১৯৮৭ সালে এই যুবলীগ নেতা নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ।
১৯৮৭ সালের ১০ নভেম্বর ১৫ দল,৭ দল ও ৫ দলের সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল।সেই কর্মসূচির সাথে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলোর সমর্থনে অবস্থান ধর্মঘট ঘেরাও কর্মসূচিতে রূপ লাভ করে।
স্বৈরশাসককের সকল বাধা উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র জনতার মিছিল সমবেত হয়।তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনের সাহসী মিছিল। সাহসী যুবক উদাম গায়ে লিখেছিলেন” গণতন্ত্র মুক্তি পাক,স্বৈরাচার নিপাত যাক।”
সমাবেশ শুরুর সাথে সাথে শুরু হয় পুলিশের বেধড়ক লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ। পল্টন তখন রণক্ষেত্র। পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন।আহত হন আরও অনেকেই।
নূর হোসেনের আত্মত্যাগের মাধ্যমে সেদিন গণতন্ত্রের নতুন সংগ্রাম শুরু হয়।সেই সংগ্রামের ধারায় ১৯৯০ সালে স্বৈরাচারী শাসক এরশাদ পদত্যাগে করেন।
তাই আজ শ্রদ্ধাঞ্জলী নিবেদিত এই অমর সাহসী ভাইটির আত্মার প্রতি।।

You may also like