Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

আজ ২২ শে সেপ্টেম্বর, রোজ রবিবার বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ছালেহাবাদ দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী দ. উদযাপন ও ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব কিবলা শাহসুুফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ মোহিব্বুল্লাহ রহ. এর ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছারছীনা দরবার শরীফের পীর আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মা.জি.আ.)।হুজুরের সফরসঙ্গী ও দরবারের বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত থেকে ওয়াজ ও নসিহত পেশ করবেন।
উক্ত মাহফিলে উপস্থিত থাকার জন্য পীরভাই, মোহেব্বিন, দীনদার মুসলিম ভাইদেরকে ছালেহাবাদের পীর সাহেব হুজুর আলহাজ্ব হযরত মাওলানা এ কে সৈয়দ উবায়দুর রহমান দাওয়াত করেছেন।