Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জ যুব ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা

আজমিরীগঞ্জ যুব ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা

০ comments

হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবিসি পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে আজ সকাল ১০ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক আলোচনা সভা,এবং আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

ত্রৈমাসিক সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান, ফিল্ড অফিসার রাজীব হাসান।

আজমিরীগঞ্জ যুব ফোরামের আয়োজনে সদস্যদের দুই গ্রুপে তাদের ত্রৈমাসিক অভিজ্ঞতা ও কার্যক্রমের বিষয় উপস্থাপন করেন, তারা কে, কখন, কি, কি, কাজ করবেন তার বিস্তারিত আলোচনা করেন।

আজমিরীগঞ্জ যুব ফোরামের মূল লক্ষ্য এলাকার জন সাধারণকে সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলা। জেলা কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান উঠান বৈঠক করে জনসচেতনতা বৃদ্ধিতে দিক নির্দেশনা দেন।

গত ১১/১২/২৩ তারিখ সোমবারে মোঃ কফিল উদ্দিন কে আহ্বায়ক, কনৌজ কান্তি ব্যানার্জী কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ আজমুল হোসেন কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

You may also like