Enter your email address below and subscribe to our newsletter

আজমিরীগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত

Share your love

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গোসল শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পাড়াপাড় হতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা চাপায় আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে বিরাট গ্রামের নিকটবর্তী আজমিরীগঞ্জ-বানিয়াচং শরিফ উদ্দিন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুস সাত্তার মিয়া এক নম্বর সদর ইউনিয়নের বিরাট (উজানপাড়া) গ্রামের বাসিন্দা ।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুরে আব্দুস সাত্তার মিয়া গোসল করার জন্য তার বাড়ি থেকে রাস্তার বিপরীতে অবস্থিত একটি পুকুরে যান ।

গোসল করার পর বাড়ি ফেরার জন্য রাস্তা পাড়াপাড়ের সময় বানিয়াচং থেকে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা আব্দুস সাত্তার মিয়াকে জোরে ধাক্কা দিলে তৎক্ষনাত রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হয়।

এ সময় সিএনজি চালক স্থানীয়দের সহযোগীতায় আব্দুস সাত্তার মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ সিএনজি চালক রনি মিয়াকে আটক করে। রনি বানিয়াচং উপজেলার এক নম্বর ইউনিয়নের চতুরঙ্গ গ্রামের নুরুল মিয়ার পুত্র।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। সিএনজি চালকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share your love
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 70

Stay informed and not overwhelmed, subscribe now!