Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তফছির মিয়া (৭০) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশ ও শিবপাশা ফাঁড়ি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে তাকে শিবপাশার সবুজগঞ্জ বাজার থেকে আটক করা হয়। পরে তাকে বানিয়াচং থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারকৃত তফছির মিয়া শিবপাশা গ্রামের মৃত আব্দুল খালিক মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ২৩ বছর আগে শিবপাশা গ্রামের আব্দুল হামিদ মিয়ার শিশু পুত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়া সরকার দেশ ত্যাগ করার পর থেকে তিনি গত বছরের ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম রাত ১০টা ৫ মিনিটে মুঠোফোনে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, “বানিয়াচং থানা পুলিশ শিবপাশা ফাঁড়ি পুলিশের সহায়তায় তফছির মিয়াকে গ্রেফতার করেছে। বর্তমানে তিনি বানিয়াচং থানায় রয়েছেন।”
অন্যদিকে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফার সাথে রাত সাড়ে ১০টা ৪০ মিনিটের দিকে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।