Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জে শালিসে সংঘর্ষ
Habiganj-News-24

হবিগঞ্জের আজমিরীগঞ্জে শালিস বেঠকে সংঘর্ষে রাজিব মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) ভোর ৫ টায় এই ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার (৮ আগস্ট) রাতে ৫ নং শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ কদমতারা গ্রামের আলী রেজেন্ট মিয়ার ছেলে এবং মোস্তাকিন মিয়ার মধ্যে টমটম চালানো নিয়ে ঝগড়া পরবর্তী শালিস বসে। শালিসে উভয় পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়লে আলী রেজেন্ট মিয়ার ছেলে রাজিব (২০) গুরুতর জখম হয়।

তাৎক্ষণিক আহত রাজিবকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৯ আগস্ট) ভোর ৫ টায় আহত রাজিব মারা যান।

আজমিরীগঞ্জের শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

You may also like