Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জে লকডাউনে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ

আজমিরীগঞ্জে লকডাউনে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ

০ comments
আজমিরীগঞ্জে লকডাউনে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ

সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার স্বার্থে হবিগঞ্জ জেলার হাওর অঞ্চলের ভাটিবন্দর খ্যাত আজমিরীগঞ্জে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

উল্লেখ্য,গতকাল  বুুুধবার সকাল থেকে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁঁন, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ও থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের সহযোগে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁঁন বলেন, সরকারের নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানপাট, গাড়ি চলাচল বন্ধ আছে। বাজারে জনসমাগমও নিয়ন্ত্রিত রয়েছে। সকলকে নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয় এবং নির্দেশনা অমান্যকারীদের অর্থদন্ড প্রদান করা হচ্ছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

You may also like