Enter your email address below and subscribe to our newsletter

আজমিরীগঞ্জে বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে প্রশাসন

Share your love

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসন।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত উপজেলার সদর সহ কাকাইলছেও বাজারে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।

এ সময় পেয়াজের মুল্য বেশী রাখা ও মুল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালতে তিনটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, আজমিরীগঞ্জ সদর বাজার ও কাকাইলছেও বাজারে দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পেঁয়াজের মুল্য সহনীয় রাখার নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এসময় অতিরিক্ত মুল্যে পেয়াজ বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া আমরা দাঁড়িয়ে থেকে ১০৩ টাকায় ক্রয়কৃত পেয়াজ ১১০ টাকা মূল্যে এবং ১১০ টাকা মূল্যে ক্রয়কৃত পেয়াজ ১২০ টাকা মুল্যে বিক্রি করার ব্যবস্থা করা করেছি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আজমিরীগঞ্জ থানার পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জুয়েল ভৌমিক ও সহকারী কমিশনার (ভুমি) মো.শফিকুল ইসলাম বাজার পুনরায় বাজার মনিটরিং করেন ।

Share your love
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 70

Stay informed and not overwhelmed, subscribe now!