Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে পণ্ড

আজমিরীগঞ্জে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে পণ্ড

০ comments
আজমিরীগঞ্জে প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে পণ্ড

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে প্রশাসন। এ সময় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেখা নেয়া হয়।

শুক্রবার দুপুরে বাল্য বিয়ের আয়োজন করার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে পণ্ড করে দেন।

উপজেলার আনন্দপুর গ্রামের আশিকুর রহমান নিজের কিশোরী মেয়ের বিয়ে অয়োজন করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালান। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে ভেঙে দেন।

সেই সাথে এ অনুষ্ঠান আয়োজন করায় মেয়ে বাবা আশিকুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় মেয়ের বাবা ভবিষ্যতে বাল্যবিবাহের আয়োজন করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের এ অভিযানে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। উক্ত অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান।

You may also like