Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আজমিরীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

০ comments

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারের সংলগ্ন সোমেশ্বরী পুকুরে গতকাল ২৯ জুন শনিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ফুটবল খেলার জন্য বাড়ি থেকে দুই শিশু মাঠে যায়। তারা হলেন সূর্য চন্দ্র দাস ( ৭) পিতা রুবেল চন্দ্র দাস। প্রলয় দাস (৮) পিতা- গোবিন্দ চন্দ্র দাস।

প্রলয় দাস মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র ও সূর্য চন্দ্র দাস শিশু শ্রেনীতে মন্দির স্কুল এ পড়ে।সূত্র জানায় মাঠ থেকে খেলা শেষে তারা দুই জন পাশ্ববর্তী সোমেশ্বরী পুকুরে স্নান করতে যায়।

এদের মধ্যে শুধু সূর্য চন্দ্র দাস সাতার জানে।ধারনা করা যায় উভয় পানিতে নামার পর সিঁড়ি থেকে প্রলয় দাস গভীরে চলে যায়। থাকে বাঁচাতে হয়তো উভয় প্রান হারায়।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করার জন্য এস আই ভুপেন্দ্র বর্মন সহ সঙ্গীয় ফোর্স পাঠানো হয়েছে।

তাদের পরিবার থেকে ময়নাতদন্ত ব্যতীত লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন এবং উভয় শিশুর মৃতদেহ তাদের পরিবারের লোকজন শ্মশান ঘাটে নিয়ে শেষ কৃত সম্পন্ন করেন।

শিশুদের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এই ঘটনায় খবরটি এলাকায় জানাজানি হবার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

You may also like