Home চুনারুঘাটআগামী ৩ ও ৪ ঠা মার্চ দুই দিন ব্যাপী চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র ওরস

আগামী ৩ ও ৪ ঠা মার্চ দুই দিন ব্যাপী চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে পবিত্র ওরস

০ comments
murarbond-chunarughat

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফে পীরে মোকাম্মেল মুর্শেদে কামেল আলা ৩ ও ৪ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিন ব্যাপী পবিত্র বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে।

সূত্রে জানাযায়, প্রতি বছরের ন্যায় এবারো দরবার শরীফে মোতাওয়াল্লীর বাড়িতে কোরআন তেলাওয়াত, জিয়ারত, জিকির আসকার, সামা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মুড়ারবন্দ তরফ বিজয়ী মহান ইসলামিক বীর পুরুষ (মদনী) হযরত সৈয়দ শাহ নাছির উদ্দিন সিপাহ সালার (রহঃ) সহ ১২০ আউলিয়ার দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ গদ্দীনিশীন শাহজাদা সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি জানান আগামী ৩ ও ৪ মার্চ শাহ সুফি সৈয়দ সাঈদ আহমেদ চিশতী (রহঃ) ও খাজা বাবা মঈন উদ্দিন চিশতী (রহঃ) এর স্বরণে পবিত্র ওরসে আসার জন্য সকল আশেকান ভক্ত ও মুরিদানকে দাওয়াত জানিয়েছেন।

You may also like