Home হবিগঞ্জআওয়ামী লীগ মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে – এমপি আবু জাহির

আওয়ামী লীগ মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে – এমপি আবু জাহির

০ comments
আওয়ামী লীগ মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে - এমপি আবু জাহির

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। এ সরকারের আমলে সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় কর্মকান্ড নির্বিঘ্নে পালনের সুযোগ পেয়েছে।

তিনি বলেন, বিএনপি দেশে সম্প্রদায়িক শক্তির পৃষ্টপোষক। তারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অরাজকতা তৈরী করতে চায়। এ বিষয়ে সকল শ্রেণি পেশার মানুষকে সচেতন থাকতে হবে।

এমপি আবু জাহির গতকাল হবিগঞ্জ শহরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও নরসিংহ জিউ মন্দিরের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথের মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পরে বর্ণাঢ্য শোভাযত্রা শহর প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও মাহফুজা আক্তার শিমুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী শংকর পাল প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন প্রমথ সরকার।

You may also like