Home ইসলামিকঅধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই

০ comments
অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই
আমিনুল ইসলাম: ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ, আড়াইবাড়ি দরবার শরীফের পীর সাহেব মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (৫২) আজ শনিবার(২১ নভেম্বর) ভোররাত ৪টা ২০ মিনিটে মারা গেছেন ইন্না-লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী,মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চাচাজি বেশ কিছু দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন।
তিনি আরো বলেন, চাচাজি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক স্কলার ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ।তিনি ক্ষুদ্র জীবনে ইসলামের যে অবদান রেখে গেছেন, যোগ যোগ ধরে তৌহিদী জনতাকে প্রেরণা যোগাবে।
আজ শনিবার বাদ আছর ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা আড়াইবাড়ি দরবার শরীফ মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে পীর গোলাম পরোয়ার সাঈদী সকলের কাছে মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।সাধ্যমত সবাইকে জানাযা নামাজে শরিক হবার অনুরোধ করেছেন।

You may also like