Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ

Share your love

‘যুদ্ধ নয় শান্তি চাই’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা দারুল উলূম মাদরাসার শিক্ষার্থীরা।

বুধবার (১১ মার্চ ২০২৬) সকালে হবিগঞ্জ ইকরায় যুদ্ধবিরোধী পত্রে গণস্বাক্ষর করেন শিক্ষার্থীরা।

বিশ্বব্যাপী মুসলমানদের উপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে গণস্বাক্ষর গ্রহণের সময় স্কুলটির প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, শিশুরা ফুল। কোনো ক্ষেত্রেই শিশুদের উপর হামলা মেনে নেয়া যায় না। সব যুদ্ধে নারী ও শিশুদের প্রতি এমন খুনোখুনি মেনে নেয়া যায় না। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।

শিশুদের জন্য বিশ্বকে নিরাপদ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বকে বারূদমুক্ত ঘোষণা দিন। শিশুদের জন্য বিশ্বটাকে ছেড়ে দিন।

গণস্বাক্ষরপত্রে অসম যুদ্ধের প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন হবিগঞ্জ ইকরার শিক্ষক, মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান, হাফিজ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার, সুইটি আক্তার প্রমুখ।

Share your love
সদর (হবিগঞ্জ) প্রতিনিধি
সদর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 33

Stay informed and not overwhelmed, subscribe now!