Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

“শিক্ষা সেবায় আনন্দ, গড়বো নতুন দিগন্ত”— এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের উদ্যোগে সারাদেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে মাইন্ড ম্যারাথন-২৫ (সিজন-২)।
এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মেধা ও প্রতিভার প্রকাশ ঘটায়। আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, জ্ঞানার্জনের আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিথিরা বলেন, ফুলকুঁড়ি আসরের এই উদ্যোগ আগামী প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে এবং শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।