Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় সিলেট রিজিয়নের উদ্যোগে বর্ণিল সাজসজ্জা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের উদ্যোগে এই প্রথমবারের মতো এমন জমকালো আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে থানার কম্পাউন্ডে অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে শুরু হয় পহেলা বৈশাখের অনুষ্ঠান।
এ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়। সকালে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পান্তা ভাত, ইলিশ, শুটকি ভুনা, আলু ভর্তা, বেগুন ভাজা ও মরিচ ভাজা। এছাড়া দুপুরে গরুর মাংস দিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বেলা ২টায় উৎসবের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আনন্দ টিভির সাংবাদিক শেখ বেলাল আহমেদ, সাংবাদিক নুরুল হুদা চৌধুরী ইলিয়াছসহ হাইওয়ে থানার কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কণ্ঠশিল্পী মলি সরকার ও ডিজে সুমাইয়া সরকার।